Showing posts with label জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ. Show all posts
Showing posts with label জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ. Show all posts

Monday, May 24, 2010

আইলায় এক লাখ মানুষ এখনও উদ্বাস্তু

বার বার প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে বাংলাদেশ৷ সিডরের ক্ষত শুকাতে না শুকাতেই, গত বছরের ২৫শে জুন আইলার আঘাতে দেশের উপকুলীয় এলাকায় প্রাণ হারায় প্রায় দেড় শতাধিক মানুষ৷

সহায় সম্বল, এমনকি বসত ঘর হারিয়ে এক লাখ মানুষ হয়ে পড়েছে জলবায়ু উদ্বাস্তু৷

Wednesday, April 21, 2010

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি


ঢাকা চিড়িয়াখানার জলাভূমি প্রতিবছর শীতে পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে৷ কিন্তু এবছর মাঘের শীতেও অতিথি পাখির দেখা পাওয়া যায়নি তেমন একটা। চিড়িয়াখানার দর্শনার্থীদের তাই খাঁচার পাখি দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে৷ অতিথি পাখি না আসার কারণ হিসাবে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন।


Thursday, March 25, 2010

জলবায়ু পরিবর্তনের প্রভাবে মরুময় বাংলাদেশ

বাংলাদেশের মানুষ প্রতি দিন প্রতি মুহুর্তে তীলে তীলে অনুভব করছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। গ্রীষ্মকাল শুরু হতে না হতেই এখানে শুরু হয় পানিশূন্যতা। পুকুর খাল বিল নদী নালা ফসলের মাঠ সবকিছু শুকিয়ে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রীষ্মকালে পানিশূন্য বাংলাদেশ, চারদিকে হাহাকার

খাবার পানির চরম সংকট
নলকূপে পানি উঠছে না। খাওয়ার পানির জন্য দূরের গ্রামে গভীর নলকূপের পাশে আদিবাসী নারীদের পানির জন্য সকাল থেকে অপেক্ষা। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া থেকে তোলা

Saturday, February 13, 2010

নতুন আশা ধাপ পদ্ধতির চাষাবাদ

float farming


পরিবেশ বদলের হাতিয়ার ভাসমান চাষ৻
আবহাওয়ার অস্বাভাবিক আচরনে ক্রমশ: উদ্বেগ বাড়ছে বাংলাদেশে৷ বিশেষ করে অসময়ে বৃষ্টি, বন্যা ক্রমে একটি প্রবণতা হিসেবে দাড়িয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন৷ আর এই প্রতিকুলতার সাথে কৃষিকে খাপ খাওয়ানোর চেষ্টায় ভাবা হচ্ছে বহু পুরোনো কিন্তু প্রায় অজানা এক চাষাবাদ পদ্ধতির কথা ৷ 

হুমকির মুখে সুন্দরবন, দিশেহারা মানুষ

the sundarbans


অতি লবণাক্ততায় মরে যাচ্ছে উপকূলীয় বাদাবন৻
নদী-খাল-জমিতে ক্রমবর্ধমান লবণাক্ততায় বিপর্যস্ত হচ্ছে সুন্দরববনের জীব বৈচিত্র এবং প্রাকৃতিক সম্পদ৷ সেই সাথে দিশেহারা হয়ে পড়ছে সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষজন৷

নোনা পানিতে নতুন ধান চাষ

new rice


নোনা মাটিতে নতুন ফসলের হাসি৻
বাংলাদেশের উপকূলের পুরোটা জুড়ে উপকূল জুড়ে খাবার জল আর কৃষি জমিতে লবনের মাত্রা নিয়ে উদ্বেগ বাড়ছে৻ তবে নোনা পানির এই দূর্যোগের সাথে খাপ খাওয়াতে নতুন এক প্রজাতির ধান চাষ কিছুটা স্বস্তি আনছে খুলনা, সাতক্ষীরার লবন প্রবন এলাকায় কৃষকদের মধ্যে৷ 

অজানা আশংকায় দ্বীপের জীবন

shoal

বঙ্গোপসাগরের কোলে ছোট দ্বীপগুলির নিরাপত্তা নিয়ে হুমকি৻
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যে সব জনপদের, তার প্রথম সারিতে রয়েছে মেঘনার মোহনায় ছোট, মাঝারি দ্বীপগুলো৷ কিন্তু ধেয়ে আসা এই দূর্যোগের জন্য তাদের দায় কতটুকু ?

নোনা জমি আঁকড়ে বেঁচে আছেন কৃষক

Biponno Banner

জোয়ার ভাটায় ক্ষতবিক্ষত উপকূল
বাংলাদেশের উপকূলে গত দু বছরে পর পর দুটো ভয়াবহ সামুদ্রিক ঝড় বয়ে গেছে৷ ২০০৭ এর নভেম্বরে সিডর, আর তার ছয়মাসের মাথায় আয়লা৷ বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন এসব ঝড়-জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের প্রধান একটি উপসর্গ৷ উপর্যূপরি এসব প্রাকৃতিক দূর্যোগ কতটা বিপন্ন করে তুলেছে উপকূলের বাসিন্দাদের ? 

জীবিকার সঙ্কটে উপকূলের জেলেরা

Biponno Banner

উপকূলীয় মাছের বন্দরে মন্দাভাব
বাংলাদেশে বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের তাপ বেড়ে ঝড়ঝঞ্ঝার প্রকোপ বছরে বছরে বাড়ছে৷ বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন এসব ঝড়-জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের প্রধান একটি উপসর্গ৷ আর এ দূর্যোগে জীবিকা নিয়ে তীব্র সঙ্কটে পড়েছেন উপকূলের জেলে সম্প্রদায়৻ 

মেঘনার ভাঙ্গনে ঘরছাড়া লক্ষ মানুষ

banner image

মেঘনার নদী গ্রাস করছে বহু মানুষের ভিটেমাটি৻
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উত্তাপ বাড়ছে, সমুদ্র ক্রমশ স্ফীত এবং উত্তাল হচ্ছে৷ বিশেষজ্ঞরা এখন এই প্রবণতা নিশ্চিত করছেন, এবং বলছেন এর প্রভাবে বাড়ছে নদী ভাঙ্গন৷ নদী পাড়ের মানুষ কতটা টের পাচেছন তা?

জলবায়ু পরিবর্তনঃ চাষাবাদে বিপর্যয়, ফসলহানির আশঙ্কা

জলবায়ুর পরিবর্তনের কারণে রোপা আমন, আমন, আউশ, পাটসহ কৃষি ফসলের শতকরা ৭০ ভাগ ফলনহানির আশঙ্কা করছে কৃষি বিভাগ। যে সময় বর্ষা বা বৃষ্টি হবার কথা সে সময় না হয়ে শরতকালে অতিবৃষ্টি হওয়ায় নতুন করে কৃষি সেক্টরে এই ফসলহানির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। শরতের মাঝামাঝিতে আমন ধানের থোড় হবার কথা কিন্তু জমিতে পানি না থাকায় অনেক এলাকায় ধান শুকিয়ে মারা গেছে। এদিকে সরকার খরার কারণে আমন চাষ যাতে বিঘি্নত না হয় সেজন্য উত্তরাঞ্চলের বরেন্দ্র এলাকায় কৃষকদের বিনামূল্যে সাড়ে নয় হাজার গভীর নলকূপে বিদ্যুৎ সরবরাহ করে সেচ সুবিধা দিয়ে রোপা আমনের আওতায় আনে। অনেক কাঠ খর পুড়িয়ে কৃষক রোপা আমনের চাষ আবাদ শুরু করে।

বৈরি জলবায়ুর বড় শিকার বাংলাদেশ

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গত ৭ তারিখ থেকে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন। এ সম্মেলন চলবে ১৮ তারিখ পর্যন্ত। এতে যোগ দিচ্ছেন ১৯২টি দেশের প্রতিনিধিরা। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে আনা, দরিদ্র দেশগুলোর জন্য এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নের জন্য তহবিল গঠন- এসব নিয়েই আলোচনা করবেন তারা। বিশ্বের অধিকাংশ মানুষ জলবায়ু সমস্যায় শঙ্কিত। ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলে মহাদেশগুলোর পানির মজুদ শুকিয়ে যাবে, ক্ষেত-খামার মরুভূমিতে পরিণত হবে। প্রাণীকুলের অর্ধেকের বেশি প্রজাতি হারিয়ে যাবে, অগণিত প্রাণী বাসস্থান হারাবে এবং কোনো কোনো জাতি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে।

জলবায়ু পরিবর্তনের কারণে বছরে বিশ্বে মারা যাচ্ছে তিন-লক্ষ মানুষ

জলবায়ু পরিবর্তন-জনিত কারণে বর্তমানে বছরে সারা বিশ্বে মারা যাচ্ছে তিন লক্ষ মানুষ। জাতিসংঘের ভূতপূর্ব মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন গ্লৌবাল হিউম্যানিটারিয়ান ফৌরামের পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন-সূত্রে জানা যাচ্ছে এ-তথ্য। সংস্থার পক্ষ থেকে বিদ্যমান পরিস্থিতিকে ‘নীরব সঙ্কট’ হিসাবে চিহ্নিত করে সংস্থাটি জানিয়েছে প্রাণহানির ঘটনা ছাড়াও জলবায়ু পরিবর্তনের পরিণতিতে বড়ো-ধরণের ক্ষতির শিকার হচ্ছেন দুনিয়া-ব্যাপী মিলিয়ন-মিলিয়ন মানুষ।

Friday, February 12, 2010

বাংলাদেশ বাঁচলেই বিশ্ব বাঁচবে

জলবায়ু পরিবর্তনের গতি ও মাত্রা হয়তো সবচেয়ে নমনীয় ভবিষ্যদ্বাণীকেও ছাপিয়ে গেছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও আইপিসিসি

‘পাগল’ প্রকৃতি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীপাড়ের আশাশুনি উপজেলা। কৃষক আফরোজের ঘুম সেদিন আগেই ভেঙে যায়। প্রতিবেশীদের সাড়া-শব্দে ঘুম ভেঙে দেখেন পাউবোর বাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে ফসলের জমি, চিংড়ি ঘের ও বসতভিটা। জোয়ারের পানিতে থই থই করছে ঘর। এমনটি তাঁর জীবনে এই প্রথম।

ধনীর বিলাসিতা ক্ষতি করবে আর দোষী হবে গরিব?

‘বাতাসে কার্বন ডাই-অক্সাইডের নির্গমন কমাতেই হবে’ জলবায়ু পরিবর্তনের প্রশ্নে মতৈক্যের একটি জায়গা তৈরি হয়েছে। ধনী-গরিব সব দেশের পক্ষ থেকে একটি কথাই উঠছে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ২০৫০ সালের মধ্যে গড়ে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে শতকরা ৮০ ভাগ কার্বন নির্গমন কমাতেই হবে।

Thursday, February 11, 2010

জলবায়ু পরিবর্তনের শিকার বৃহত্তর রাজশাহী অঞ্চল

আজ পৃথিবীর দিকে তাকালে দেখা যাবে, পৃথিবীজুড়েই বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও হারিকেনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশের আবহাওয়া হারাচ্ছে তার স্বকীয়তা। উদাহরণ হিসেবে বাংলাদেশ হারাচ্ছে তার ষড়্ঋতুর খেলা, একেবারেই হারিয়ে গেছে দুই ঋতু শরত্ ও হেমন্ত। নেই বর্ষার সময় বৃষ্টি, নেই শীতের সময় শীত (এ বছরের শীত বহুদিনের মধ্যে ব্যতিক্রম)। মনে হচ্ছে, একটি ঋতু গ্রীষ্মই যেন এখন প্রভাব বিস্তার করে আছে।

জলবায়ু শরণার্থী ও বাংলাদেশ

পৃথিবীর জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের রাজনৈতিক নেতাসহ সব শ্রেণী-পেশার মানুষকে সাম্প্রতিক সময়ে খুব বেশি ভাবিয়ে তুলেছে। প্রতিনিয়ত পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বাড়ছে। ফলে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসহ বাংলাদেশের জন্য তাপমাত্রার বৃদ্ধি হবে অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের বিভিন্ন গবেষণায় এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, তাতে জলবায়ুর পরিবর্তন বিভিন্ন সেক্টরকে প্রতিঘাত করবে, যার মধ্যে একটি হচ্ছে বিশাল জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি।

জাতীয় ও আন্তর্জাতিক প্রস্তুতির এখনই সময়

মানবজাতির জন্য সবচেয়ে বড় যে দুর্যোগ হামাগুড়ি দিয়ে আসছে, তা হলো জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়। বিশেষ করে বাংলাদেশেই এর প্রকোপ সবচেয়ে বেশি হবে বলে জাতিসংঘের আইপিসিসি বিশেষজ্ঞ ও জলবায়ুবিজ্ঞানীরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

Wednesday, February 10, 2010

 জলবায়ু পরিবর্তনের প্রভাব ও খাদ্যাভ্যাস

বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও এর সম্ভাব্য প্রভাব বাংলাদেশসহ বিশ্বে একটি বহুল আলোচিত বিষয়। দেশের ভৌগোলিক অবস্থানের কারণে এর প্রভাবে আমাদের বেশি ক্ষতিগ্রস্ত করবে। ফলে খাদ্যনিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবন ও জীবিকার ওপর আঘাত হানার আশঙ্কা রয়েছে।