বাংলাদেশের পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোপেনহেগেন সম্মেলনে আইনগত বাধ্যবাধকতা সম্বলিত একটি চুক্তি সম্পাদনের বিষয়ে বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন৷তবে হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি বহুজাতিক তহবিল গঠন চূড়ান্ত পর্যায়ে আছে৷ দুই এক দিনের মধ্যে এই ঘোষণা আসছে৷



















