Showing posts with label জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয়. Show all posts
Showing posts with label জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয়. Show all posts

Saturday, February 13, 2010

জলবায়ু পরিবর্তনঃ যে সত্য উপেক্ষিত

বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে কোপেনহেগেনে প্রতিদিনই দেখা গেছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কার্বন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ নিয়ে বিজ্ঞানী, উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধি ও প্রতিবাদী পরিবেশ আন্দোলনকারীদের ভূমিকা ও প্রস্তাব। কিন্তু উত্তর আমেরিকা ও ইউরোপের সরকারগুলোর কাছে তাদের কোনো আবেদনই পাত্তা পায়নি। ফলে কোপেনহেগেনে এমন কিছু বিষয় বা ধারণা উপেক্ষিত হয়েছে, জলবায়ুর বিপর্যয় থেকে বিশ্বকে সত্যিকার অর্থে রক্ষা করতে সেগুলোর গুরুত্ব অনস্বীকার্য।

জনসংখ্যা নিয়ন্ত্রণই বিশ্বকে জলবায়ু বিপর্যয় থেকে বাঁচাতে পারে

প্রতি চার দিনে পৃথিবীতে এখন জন্ম নিচ্ছে দশ লাখেরও বেশি মানবসন্তান। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ধরণী এখন ন্যুব্জ। প্রকৃতির স্বাভাবিক আচরণও পাল্টে যাচ্ছে জনসংখ্যার চাপে। ডেনমার্কের কোপেনহেগেনে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি রোধে জলবায়ু নিয়ে বিশ্ব নেতারা আলোচনায় বসলেও জনসংখ্যা সমস্যা নিয়ে তাদের যেন কোনও উৎকণ্ঠাই নেই!

Friday, February 12, 2010

দরকার সমন্বিত বিজ্ঞানভিত্তিক বিশ্ব কর্মসূচি

বন্যা, খরা, সুনামি বা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে বিশ্বজুড়ে—আর তা মোকাবিলার লক্ষ্যেই সুইজারল্যান্ডের জেনেভা শহরে চলছে পাঁচ দিনব্যাপী তৃতীয় বিশ্ব জলবায়ু সম্মেলন। এ ধরনের প্রথম এবং দ্বিতীয় আয়োজনগুলো হয়েছিল এই জেনেভা শহরেই ১৯৭৯ এবং ১৯৯২ সালে, জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্যানেলের অধীনে।

মোকাবিলা কৌশল নিয়ে বিরোধের মূলে বাণিজ্যস্বার্থ

জলবায়ু ও পরিবেশ আন্দোলন বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে গত বছরের ডিসেম্বর মাসে কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে পুরো বিষয়টি এখন সর্বত্র আলোচনা ও উদ্বেগের বিষয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক প্রভাবিত দেশগুলোর অন্যতম।

Thursday, February 11, 2010

কারও কারও জন্য সুখবর!

বিশ্বের উষ্ণায়নে আমরা যত উদ্বিগ্ন, পৃথিবীর সবাই নিশ্চয়ই তেমন নয়। ধরা যাক বিশাল গ্রিনল্যান্ডের কথা। উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর মেরু অঞ্চলের বিশাল দ্বীপদেশ গ্রিনল্যান্ড। আয়তনে ফ্রান্সের প্রায় চার গুণ কিন্তু জনসংখ্যা সব মিলিয়ে মাত্র ৫৬ হাজার। সম্প্রতি গ্রিনল্যান্ডে কয়েকটি সাড়াজাগানো ঘটনা ঘটেছে।

প্রাকৃতিক বিপর্যয় থেকে সুরক্ষা চাই

মানুষ প্রকৃতির ওপর দীর্ঘদিন ধরেই অত্যাচার করে আসছে। প্রকৃতি মাঝেমধ্যে তার ভাষায় এই অত্যাচারের প্রতিবাদ করেছে। কিন্তু মানুষ এ প্রতিবাদ আমলে নেয়নি। এখন প্রকৃতি তার অমোঘ নিয়মে অত্যাচারের প্রতিশোধ নিতে ধেয়ে আসছে।