Showing posts with label জলবায়ুর বিপর্যয নিয়ে সাক্ষাৎকার. Show all posts
Showing posts with label জলবায়ুর বিপর্যয নিয়ে সাক্ষাৎকার. Show all posts

Tuesday, April 20, 2010

প্রথম আলো: কোপেনহেগেন সম্মেলন নিয়ে বাংলাদেশের প্রত্যাশা কী?
হাছান মাহমুদ: অনেকেই মনে করছেন, এই সম্মেলনে গিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো টাকা চাইবে। কে কত টাকা পাবে, সেটি ঠিক হবে। আসলে তা নয়। কোনো দাবি-দাওয়া নিয়ে তহবিল বা ফান্ড চাওয়ার প্রশ্নে কোপেনহেগেন সম্মেলন হচ্ছে না।
কোপেনহেগেনের এই সম্মেলন নিয়ে সারা বিশ্বেই এখন অনেক প্রত্যাশা।

Thursday, February 11, 2010

জলবায়ু পরিবর্তন-বিষয়ক পৃথক মন্ত্রণালয় করতে হবে

পরিবেশবিদ ড. আতিক রহমানের বিশেষ সাক্ষাত্কার 

জন্ম ১৯৫০ সালে। আদিবাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নবিজ্ঞানে। ১৯৭৩ সালে মাস্টার্স করার পর কিছুদিন তিনি এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৭৪ সালে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে যান এবং ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় দেড় দশক যুক্তরাজ্য ও ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। ড. আতিক রহমান নোবেল বিজয়ী জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেল—আইপিসিসির সদস্য। তিনি জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ পদক ২০০৮’ পেয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন।

দীর্ঘমেয়াদী জলবায়ু পূর্বাভাস ও আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন

বিশেষ সাক্ষাত্কার রাশেদ চৌধুরী

রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। একই সঙ্গে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্যাসিফিক এনসো অ্যাপলিকেশন ক্লাইমেট সেন্টারে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এর আগে কাজ করেছেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব ক্লাইমেট প্রেডিকশনসহ (আইআরআই) বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েটে। জাপানের ত্সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে আরবান অ্যান্ড এনভায়রনমেন্টাল সিস্টেমে পিএইচডি অর্জন করেন। তিনি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পূর্বাভাসদানের মডেলের প্রণেতা। তাঁর জন্ম ১৯৬০ সালে। এ সাক্ষাত্কারে তিনি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ধরন এবং আবহাওয়া ও বন্যা পূর্বাভাসব্যবস্থা সংস্কারের বিষয়টি তুলে ধরেছেন।